Header Ads

Breaking News
recent

বীরগঞ্জের পাল্টাপুরে ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ১৫ কেজির স্থলে ৯ কেজি

ফাইল ছবি
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : মঙ্গলবার দিনাজপুরের  বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষ্যে প্রতি  অসহায় দুস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরন করার থাকলেও ইউপি সদস্য যথাক্রমে নূরনবী, জিয়াউর রহমান, ফরিঙ্গা ও আফজাল রা ১৫ কেজির স্থলে ৯ কেজি করে চাল বিতরণ করলে। অভিযোগকারীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ভিজিএফ এর চাল ওজন করে ৯ কেজি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ট্যাগ অফিসার উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা কে ওজন দেখানো হলে তিনি বলেন আমার করার কিছুই নেই। এ ব্যাপারে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলামের নিকট চাল ওজনে কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চাল কম দেওয়া স্বাভাবিক। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন ঘটনা সত্য হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্ত ভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Powered by Blogger.